চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হবে  :  মিজানুর রহমান চৌধুরী

এন.টি.বি. প্রিমিয়ার লিগ সিজন-৩: ফাইনালে গোবাদিয়া খান গ্রুপ চ্যাম্পিয়ন

আনোয়ারা প্রতিনিধি :    |    ০২:১৪ পিএম, ২০২৫-০১-১৮

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হবে  :  মিজানুর রহমান চৌধুরী

আনোয়ারা টানেল সংলগ্ন মাঠে গতকাল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এন.টি.বি. প্রিমিয়ার লিগ সিজন-৩-এর শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এ আয়োজন করে এন.টি.বি পরিবার।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং দৈনিক আমাদের চট্টগ্রাম ও জাতীয় দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি মিজানুর রহমান চৌধুরী বলেন, “আনোয়ারার মানুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিল। লুটেরারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই মাটিতে তাদের কোনো স্থান নেই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত ও সুস্থ সংস্কৃতির পথে ফিরিয়ে আনতে হবে। সবাইকে শপথ নিতে হবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদক ও লুটেরামুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব। লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ুন।”

May be an image of 6 people, temple and text
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিক সেন্টারের পরিচালক মুনীর চৌধুরী,মাইটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টবাণী সম্পাদক নুরুল কবির, চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সান্তনু মজুমদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোক্তার সওদাগর।
সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শেখ আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহসম্পাদক আ.ন.ম. তাজওয়ার আলম, ফটো সাংবাদিক নুরুল আজম, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এবং বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
ফাইনাল ম্যাচে গোবাদিয়া খান গ্রুপ চ্যাম্পিয়ন এবং চাপাতলী ভিক্টোরিয়াস ক্রিকেট একাদশ রানারআপ হয়। মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট কেবল বিনোদনের জন্য নয়, বরং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার এক প্রচেষ্টা।
টুর্নামেন্টটি সফলভাবে ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের পাশে টানেল সংলগ্ন মাঠে সম্পন্ন হয়।

রিটেলেড নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : :  আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক...বিস্তারিত


১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশ...বিস্তারিত


শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

স্পোর্টস ডেস্ক : : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল ম...বিস্তারিত


বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : : বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই ত...বিস্তারিত


সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

স্পোর্টস ডেস্ক : : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন দাস।  এশিয়া কা...বিস্তারিত


ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

স্পোর্টস ডেস্ক : : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর